২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র ফজলুল হক হলের সাথে 'মুসলিম' শব্দ সংযুক্তির জন্য হাইকোর্টের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস একে ফজলুল হক হলের নামের সাথে ‘মুসলিম’ শব্দটি সংযুক্ত করার জন্য হাইকোর্ট বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বিচারপতি জয়নুল আবেদিন এবং বিচারপতি মেফতাউদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শুনানির পর এ আদেশ জারি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিণ্ডিকেট ১৯৭২ সালের ১৬ জুন আবাসিক ছাত্রাবাস ‘ফজলুল হক মুসলিম হল’ এর নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শামসুল আলম ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়ার ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করেন।

এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ১২ জুন হাইকোর্ট সিণ্ডিকেটের ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়ার  সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্টার এবং ফজলুল হক হলের প্রাধ্যক্ষ বরাবর কারণ দর্শাও রুল জারি করে।

অবশেষে হাইকোর্ট বূধবার সিণ্ডিকেটের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে।

এডভোকেট এবিএম নুরুল ইসলাম পিটিশন দায়ের কারীর এবং সহকারী এটর্নি জেনারেল জামান আখতার বুলবুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।

এর আগে হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সলিমুল¬াহ হলের নামের সাথে ‘মুসলিম’ শব্দটি যোগ করার আদেশ দিয়েছিল।

উলে¬খ্য, ১৯৭২ সালের আগে উভয় হলের নামের সাথেই ‘মুসলিম’ শব্দটি সংযুক্ত ছিল।