এসসিবিএ গাজীপুর আহত চার আইনজীবি সদস্যকে ১০ হাজার টাকা প্রদান
সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি (এসসিবিএ) গাজীপুরে বোমা হামলায় আহত চার আইনজীবির প্রত্যেককে চিকিৎসার জন্য দশ হাজার দিয়েছে।
এসসিবিএ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহমানের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার আহত আইনজীবিদের গাজীপুরের বাসায় গিয়ে এই অর্থ দান করেন।
আহত আইনজীবিরা হলেন, অ্যাডভোকেট নূরুল আমিন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন ভূঁইয়া, অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট দেওয়ান আবুল কাসেম।
এর আগে এসসিবিএ গত ১৬ ডিসেম্বর বোমা হামলায় আহত অন্য পাঁচ আইনজীবিকেও দশ হাজার টাকা প্রদান করে।
এসময় গাজীপুর আইনজীবি সমিতির প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতান উদ্দিনের সাথে এসসিবিএ প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
এসসিবিএ সদস্যরা এ সময় গাজিপুর, ঝালোকাঠি, চট্টগ্রাম এবং নেত্রোকোনায় বোমা হামলায় আহত ২০ ব্যাক্তির পরিবারের ক্ষতিপুরণ হিসেবে সরকারের কাছে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
