২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদী জঙ্গিদের উত্থানের প্রতিবাদে সম্মিলিত আইনজীবী পরিষদের মানব বন্ধন

সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ ধর্মান্ধ মৌলবাদী জঙ্গিদের উত্থান এবং তাতে জোট সরকারের মদদের প্রতিবাদে এবং বোমা হামলায় হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবীতে বৃহস্পতিবার দেশব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা আইনজীবি সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।

মানব বন্ধন শেষে সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে দেশে জঙ্গিবাদের উত্থান ও সরকারের মদদ দানের তীব্র প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বোমা হামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরন ও আহতদের সুচিকিৎসার দাবী জানানো হয়।

সমাবেশে এ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, খালেদা-নিজামী সরকার জঙ্গিদের কাধে চড়ে নির্বাচনী বৈতরনী পার হওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ এ চক্রান্ত মেনে নেবে না।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, চারদলীয় জোট সরকারের হাতে জনগণের জানমালের কোন নিরাপত্তা নেই। এরা দেশের সংবিধান ও আইনের শাষনকে নির্বাসনে পাঠিয়েছে। প্রতিনিয়ত হত্যা করছে বিরোধীদলীয় নেতা-কর্মী, শিক্ষক, বিচারক, আইনজীবি, চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ সাধারণ জনগনকে।

তিনি এই অত্যাচারী সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষার জন্য আইনজীবি জনতার বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।

কর্মসূচীতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবি সমিতির সভাপতি মো. আব্দুস সবুর, সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক সাহারা খাতুন, সদস্য সচিব সুব্রত চৌধুরী, সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এম. এনায়েতুর রহীম, আব্দুল বাতেন, আবদুল্লাহ আবু, সুধীর কুমার হাজরা প্রমুখ।