শান্তির জন্যে ইসলামী শাসন প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই: চরমোনাই পীর
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর ও চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম বলেছেন, চলমান সংকট নিরসনে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই।
ঢাকায় দলীয় কার্যালয়ে বুধবার দলের কার্যকরী কমিটির এক সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, জনগণকে এটি বুঝতে হবে যে, বর্তমান শাসন ব্যবস্থায় সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে দেশ ও মানবতা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে নেমে এসেছে। ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হলে দেশে শান্তি ও মুক্তি আসবে না।
চরমোনাই পীর বলেন, ইসলাম ও দেশের স্বার্থ রক্ষার প্রতিশ্র“তি দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কেবল তাদের সাথেই তার দল নির্বাচনে জোট করতে পারে।
ইসলামের আদর্শ বিলিয়ে দিয়ে তার দল কারো সাথে আপোষ করবে না বলে তিনি উল্লেখ করেন।
সভায় অন্যান্যের মধ্যে দলের মহাসচিব নুরুল হুদা ফায়জী, অধ্যাপক এটিএম হেমায়েতউদ্দিন, সাইফুদ্দিন ইয়াহিয়া, নিয়ামতউল্লাহ আল ফরিদী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মনিরুল ইসলাম, আহমেদ আবদুল কাইয়ুম, আবদুল হক আজাদ ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন।
