২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ এভাবে চলতে পারেনা : এরশাদ

জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ সোমবার বলেছেন, কোন স্বাধীন দেশ এভাবে চলতে পারেনা, যেভাবে বাংলাদেশ চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

“সকল পেশার জনগণ অনেক সমস্যা এবং বঞ্চনার স্বীকার হচ্ছে। জনগণ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়”, নগরীর বনানিতে দলীয় কার্যালয়ে পাবনার অনিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের যোগদান উপলক্ষে আয়োজিত এক সভায় এরশাদ এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি দল এবং প্রধান বিরোধী দলের ঝগড়াটে মনোভাবের কারণে দেশে কোনও স্থিতিশীলতা আসছে না। এ অবস্থা থেকে মুক্তি পেতে জনগণকে জাতীয় পাটির পতাকাতলে সমবেত হতে হবে।

অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমিন হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য ড. নাজিমুদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।