১৫তম সারাকা দিবস উপলক্ষে মঙ্গলবার প্রতীক অবস্থান পালন করবে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মঙ্গলবার মুক্তাঙ্গনে ১৫তম সারাকা দিবস উপলক্ষে প্রতীক অবস্থান কর্মসূচি পালন করবে।
১৯৯০ সালের ২৭ ডিসেম্বর মিরপুরের সারাকা গার্মেন্টস--এ অগ্নিকাণ্ডে ২৭ জন শ্রমিক মারা যাওয়ার ঘটনায় প্রতিবছর দিবসটি পালন করা হয়ে থাকে।
গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ২০০৫ সাল পর্যন্ত মৃত্যুবরণ করে ২৯২ জন শ্রমিক। গার্মেন্টস ভবন ধসে মারা যায় আরো ৬৪ জন এবং আহত হয় প্রায় পাঁচ হাজারের বেশি শ্রমিক।
গার্মেন্টস শ্রমিকদের জীবনের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার মুক্তাঙ্গনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন প্রতীক অবস্থানসহ আলোচনা সভার আয়োজন করেছে।
