২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা রুস্তম আলীর মৃত্যুতে শেখ হাসিনার শোক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুস্তম আলীর মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

শুক্রবার ৭৫ বছর বয়সে মুক্তিযোদ্ধা রুস্তম আলীর জীবনাবসান ঘটে। তার মৃত্যুতে শনিবার এক বার্তায় শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন।

বিরোধী দলীয় নেতা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।