২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ১০০টি জলাবদ্ধ গ্রামকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে: শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা যশোর জেলার জলাবদ্ধ এলাকাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এক বিবৃতিতে বুধবার তিনি ২৭টি বিলের জলাবদ্ধতার কারণে একশ’টি গ্রামের মানুষের দুর্ভোগে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন,যশোর জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার একশ’টি গ্রামের মানুষ যে সীমাহীন দুর্ভোগ ও কষ্ট করছে, বর্তমান বিএনপি--জামাত জোট সরকার তা সমাধান না করে বরং আওয়ামী লীগ সরকারেরর নেয়া প্রকল্পটির প্রতি চরম উদাসীনতা প্রকাশ করছে।

তিনি অবিলম্বে একশ’টি গ্রামকে দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা নেয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।