শেখ হাসিনাকে এক সপ্তাহ পূর্র্ণ বিশ্রামের পরামর্শ
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঠান্ডা, জ্বর ও পিঠে ব্যথার কারনে চিকিৎসকরা পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
ঢাকা, ২০ ডিসেম্বর (বিডিনিউজ)-
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার চিকিৎসকরা তার রোগ নির্ণয় করে কমপক্ষে এক সপ্তাহ পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এ সময় তাকে কারো সাথে সাক্ষাত বা বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়।
শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তার দেখাশোনা ও সেবা করছেন।
