২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় সারা দেশের মাটি কেঁপে উঠেছে: নেত্রকোণায় সুপ্রিম কোর্ট আইনজীবী প্রতিনিধি দল

নেত্রকোণায় বোমা হামলায় শুধু নেত্রকোণা নয়, সারা দেশের মাটি কেঁপে উঠেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিচারবিভাগ--সবকিছুই এ হামলার টার্গেট।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা সোমবার নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সভায় আইনজীবীদের উদ্দেশে একথা বলেন।

নেত্রকোনায় ৮ ডিসেম্বর আত্মঘাতী বোমা হমলায় নিহত ও আহতদের পরিবারের সাথে আইনজীবীরা নেতারা সাক্ষাৎ করেন। তারা বোমা হামলায় নিহত ও আহতদের প্রত্যেককে সহায়তা দেওয়ার জন্যে আইনজীবীদের প্রতি আহ্বান জানান এবং সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। পরে আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমির--উল ইসলাম বলেন, বোমা হামলাকারীদের ধরা হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা না দিয়ে অন্ত্র আইনে মামলা দেওয়া হচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-- বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মাহবুবে আলম এবং সাধারণ সম্পাদক অ্যাড. ইনায়েতুর রহিম। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাফায়াত আহম্মদ।