স্মৃতিসৌধে ছাত্রদল কর্তৃক শ্রদ্ধাঞ্জলী তছনছ করার ঘটনায় আব্দুল জলিলের তীব্র নিন্দা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ ও জাতীয় স্মৃতিসৌধে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া শ্রদ্ধাঞ্জলী ছাত্রদল নেতা-কর্মী কর্তৃক ছিড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ৭১ এর নরঘাতক রাজাকার--জামাত চক্রের দোসর বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতা--কর্মীরা শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বুঝতে পারবে না সেটাই স্বাভাবিক। তাদের নিকট শহীদ বুদ্ধিজীবী ও লাখো শহীদের আত্মত্যাগের কোন মর্যদা নেই। তারা শুধুমাত্র আনুষ্ঠানিকতা ও লোক দেখানোর জন্য জাতীয় স্মৃতিসৌধ, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও শহীদ মিনারে যায়। এ ক্ষেত্রে তাদের কোন রাজনৈতিক চেতনা কাজ করে না। এ কারণেই তারা সেখানে নগ্ন উন্মত্ততায় মেতে উঠতে পারে।
তিনি আরও বলেন, মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করুন, অন্তত তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রদত্ত দেশবাসীর শ্রদ্ধাঞ্জলী নিয়ে ছিনিমিনি খেলবেন না। দেশ মাতৃকার জন্য আতœবিসর্জনকৃত শহীদ বুদ্ধিজীবী ও লাখো শহীদের আত্মত্যাগের অবমাননা দেশবাসী সহ্য করবে না।
