শেখ হাসিনা অসুস্থ
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ডাক্তররা আগামী কয়েকদিন পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
সুধাসদন সূত্র বিডিনিউজকে জানায়, ঠাণ্ডাজনিত অসুস্থতার কারণে ব্যক্তিগত চিকিৎসকরা রোববার বিকেলে তার চেক আপ করেন এবং পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন তাকে। এ কারণে সোমবার বিরোধী দলীয় নেতার কোন কর্মসূচি রাখা হয়নি বলেও সূত্র জানায়।
