২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মদদদাতাদের মন্ত্রী করায় এ সরকার জঙ্গি দমন করতে পারবে না-সুরঞ্জিত সেন গুপ্ত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, সরকার জঙ্গি মদদদাতাদের মন্ত্রী বানিয়েছে, তাই কোনভাবেই জঙ্গি দমন করতে পারবে না। রোববার বগুড়া স্থানীয় উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ১৪ দলের রাজশাহী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সুরঞ্জিত বলেন, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে সরকার তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার চায় না। কিন্তু সংস্কার ছাড়া দেশের মানুষ প্রহসনের নির্বাচনে অংশ নেবে না।

তিনি আরও বলেন, সরকার র‌্যাব, চিতা, কোবরা নামের বিশেষ বাহিনী নামিয়ে বিনা বিচারে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করছে। অথচ জঙ্গিদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছেনা।

প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক আব্দুল মান্নান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়ীদ, জেলা আ’লীগের সাধারণ স¤পাদক মজিবুর রহমান মজনু, জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সালেহা সুলতানা।