২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর পৌর চেয়ারম্যান প্রার্থী আক্তার মাঝি বিএনপি থেকে বহিস্কার

চাঁদপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর বিপরীতে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় চাঁদপুর শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মাঝিকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শনিবার রাতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিস্কারাদেশ দেওয়া হয়। এতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে চাঁদপুর, জেলা বিএনপি’র সুপারিশক্রমে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক তাকে শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক দল থেকে বহিস্কার করা হয়।

এদিকে আক্তার মাঝি এই বহিস্কারাদেশ প্রত্যাখ্যান করে বলেন বিএনপি’র দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী এই বহিস্কারাদেশ। তিনি মনে করেন এ সিদ্ধান্ত দলীয় পর্যায়ে তাকে হেয় প্রতিপন্ন করার বহিঃপ্রকাশ মাত্র।

দল থেকে বহিস্কারের পর রোববার বিকেলে আক্তার মাঝি তার সাইকেল প্রতীক নিয়ে শহরে ব্যাপক শোডাউন করেন।