২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ চারদিনের সফরে রোববার রংপুর যাচ্ছেন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চারদিনের সফরে সোমবার রংপুর যাচ্ছেন। এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

দলীয় সূত্রে জানা যায়, এরশাদ ২০ ডিসেম্বর কুড়িগ্রামে জেলা কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন ২১ ডিসেম্বর তিনি কুড়িগ্রামের চিলমারিতে এক জনসভায় বক্তব্য রাখবেন।

দলীয় কর্মসূচি সফল করতে ওই এলাকা থেকে নির্বাচিত দলীয় সাংসদ ও নেতাদের সাথে তিনি রোববার সকালে বৈঠক করেন। বৈঠকে রংপুরের সাংসদ করিমউদ্দিন ভরসা, মসিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রামের সাংসদ গোলাম হাবিব দুলাল যোগ দেন।