বিএনপি অদৃশ্য শক্তির কবল থেকে বের হলেই জঙ্গি হোতারা ধরা পড়বে: চরমোনাই পীর
অদৃশ্য শক্তির হাতছানি থেকে বিএনপি যত দ্রুত বের হয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি জঙ্গি হোতা আবদুর রহমান ও বাংলাভাইয়েরা ধরা পরবে।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম শনিবার গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর নলডাঙ্গা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, দেশবাসীর হৃদয়ে যে প্রতিক্রিয়া শুরু হয়েছে তাতে জামাতের স্বপ্নসাধ দেশবাসী কখনোই সফল হতে দেবে না। সরকার কঠোর হস্তে সন্ত্রাস, দুর্নীতি দমনে আন্তরিক হলে দেশকে এ ভয়াবহ পরিণতি বরণ করতে হতো না।
চরমোনাই পীর বলেন, দেশ এবং ইসলামের জন্যে জামাত আসলেই সমস্যার অন্যতম কারণ কি না প্রধানমন্ত্রীকে তা দ্রুত চিহিৃত করে এর সমাধানে এগিয়ে আসতে হবে।
