২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে চট্টগ্রামের মেয়রকে ১০ মিনিটের জন্য বাধাদান

চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বিজয় দিবসের প্রথম প্রহরে প্রশাসনের বাধার মুখে শহীদ মিনারে তার প্রাপ্য প্রটোকল অনুযায়ী শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারেননি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 04:05 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শহীদ মিনারে উপস্থিত সাংবাদিকদের মেয়র মহিউদ্দিন চেীধুরী বলেন,  জেলা প্রশাসন  রাইফেলস ক্লাবের সামনে ১০ মিনিট আমার পথ রুদ্ধ করে রাখে। এতে আমি আমার প্রাপ্য প্রটোকল অনুযায়ী মন্ত্রীর পর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের অধিকার থেকে বঞ্চিত হই।

মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশে পুলিশের একটি চৌকস দলের গার্ড অব অনার প্রদানের পর রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে প্রথম পুস্পস্তবক অর্পন করেন মৎস ও পশু সম্পদ মন্ত্রী  আব্দুল্লাহ আল নোমান।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন জাতীয় সংসদের হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার।

প্রশাসনিক কর্মকর্তাদের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিএনপি ও এর বিভিন্ন  অঙ্গ সংগঠন। এরপর মেয়র মহিউদ্দিন চৌধুরী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সুযোগ পান।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন শীর্ষ স্থানীয় কর্মকর্তা বলেন,  মেয়রের নিরাপত্তাজনিত কারণে ওই বিলম্ব করা হয়েছে।