২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফ হোসেন ভূঁইয়া পেট্রোবাংলার চেয়ারম্যান নিযুক্ত

অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে বাংলাদেশ খনিজ, গ্যাস ও মিনারেল কর্পোরেশন (পেট্রোবাংলার) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

গত মাসে পেট্রোবাংলার চেয়ারম্যান এসআর ওসমানীকে বিসিকে বদলি করার পর পদটি শূণ্য ছিল।

মোশাররফ হোসেন ভূঁইয়া এর আগে যুগ্মসচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ২৮ নভেম্বর তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান।