নাইজেরিয়ার বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের পোর্ট হারকোর্ট শহরে বিমান দুর্ঘটনায় ১০৩ জনের নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজোর কাছে সোমবার প্রেরিত এক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
নাইজেরিয়ার জনগণ দৃঢ়তার সাথে এ দুর্যোগ মোকাবেলা করতে পারবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
