শেখ হাসিনার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক: জঙ্গি ও আত্ম্মঘাতী বোমা হামলায় উদ্বেগ
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ এস মালগিনভ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন।
দিল্লিতে অনুষ্ঠেয় এ অঞ্চলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে যোগদানের আগে তিনি এ বৈঠক করলেন।
সুধাসদনে রোববার প্রায় এক ঘন্টার বৈঠকে তারা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, আত্মঘাতী বোমা হামলা, সন্ত্রাস ও রাজনৈতিক--সামাজিক অস্থিরতা বিষয়ে আলোচনা করেন। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।
বৈঠক সূত্র বিডিনিউজকে জানায়, দেশে জঙ্গিবাদের উত্থান ও অব্যাহত আতœঘাতী বোমা হামলার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আসন্ন রাশিয়ার রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে তিনি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিষয়ে রিপোর্ট পেশ করবেন।
বৈঠকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন।
