২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর সামাজিক মুক্তির জন্যে বেগম রোকেয়াকে অনুসরণ করতে হবে: রোকেয়া দিবস উপলক্ষে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী এবং সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, নারীর সামাজিক মুক্তির জন্যে বেগম রোকেয়াকে অনুসরণ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 03:39 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক বিবৃতিতে বৃহস্পতিবার তিনি বাঙালী নারী অগ্রযাত্রায় রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।  

শেখ হাসিনা বলেন, রংপুরের পায়রাবন্দের পশ্চাপদ গ্রামে জন্ম নিয়েও তিনি দেশের নারী সমাজকে নিক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে সামাজিক বিপ্লব গড়ে তুলেছিলেন। আজীবন তিনি বাঙালীর নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে গেছেন।

তিনি উল্লেখ করেন, দেশে নারীর অগ্রযাত্রা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের উচ্চ পর্যায়ে নারী নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। এছাড়াও সামরিক বাহিনীতে নারীদের নিয়োগ দেওয়ার ব্যাপারটিও তখন নিশ্চিত করা হয়েছিল। 

তিনি বলেন, ক্ষমতাসীন জোট সরকার বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অর্জনকে নস্যাৎ করছে। এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সকল শ্রেণীর নারী নির্যাতনের শিকার হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

দেশের নারী সমাজের ওপর নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসার জন্যে তিনি সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানান।