২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ড. ডোরা র‌্যাপোল্ড বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 04:29 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ধানমণ্ডির সুধাসদনে অনুষ্ঠিত প্রায় এক ঘন্টার বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠক সূত্র বিডিনিউজকে জানায়, ডোরা তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্যে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগকে ধন্যবাদ জানান।

এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।