২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ - ৩৫টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানাবে বিএনপি

ক্ষমতাসীন বিএনপি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রস্তাবিত সংলাপে ৩০ থেকে ৩৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিএনপি’র একটি নির্ভরযোগ্য সূত্র বিডিনিউজকে জানায়, দেশের সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে তাদেরকে আলোচনা ও তাদের মোকাবেলায় করণীয় সম্পর্কে সিদ্ধান্তের ব্যাপারে ৩০ থেকে ৩৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।

সূত্রটি জানায়, এই ইস্যুতে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। আমাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে ইসলামের নামে এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত।

এদিকে আওয়ামী লীগ প্রধান ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বাসভবন সুধাসদন সংলাপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া চিঠি গ্রহণ করেনি।

প্রধান বিরোধী দল প্রধানমন্ত্রীর সাথে বসতে রাজি না হওয়া সত্ত্বেও রোববার থেকে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় কৌশল নির্ধারণে সমাজের বিভিন্ন শ্রেণীর মতামত নিতে শুরু করেছেন।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মঙ্গলবার মুক্তাঙ্গনে এক সমাবেশে প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান।

এর আগে রোববার প্রধানমন্ত্রীর সাথে এফবিসিসিআই নেতৃবৃন্দ এ ব্যাপারে বৈঠক করেছেন। জঙ্গি কার্যক্রম উৎখাতে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ী নেতারা নয় দফা প্রস্তাব দিয়েছেন।