চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১ জুন
২০০৬ সালের ১ জুন সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২৮ ফেব্র“য়ারি প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা।
মঙ্গলবার ভোটার তালিকা প্রণয়নের জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহসহ বিস্তারিত এ কার্যক্রম ঘোষণা করেছে নির্বাচন কমিশন সচিবালয় ।
সূত্র জানায়, বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে আগামী ১ জানুয়ারি। তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে ৮ জানুয়ারি থেকে। সহকারী রেজিষ্ট্রেশন অফিসার কর্তৃক সরেজমিনে যাচাই শুরু ২২ জানুয়ারি এবং তথ্য সংগ্রহ ও যাচাই কাজ শেষ হবে ৩১ জানুযারির মধ্যে।
তবে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কোন ভুল বা আপত্তি থাকলে তা সংশোধনের জন্য আবেদন করা যাবে মার্চের ১৬ তারিখ পর্যন্ত। আর আবেদন সমূহের নিষ্পত্তি শেষ করতে হবে ১ এপ্রিলের মধ্যে।
ভোটার তালিকা প্রস্তুতের জন্য সারা দেশে ৮৩ জন রেজিস্ট্রেশন অফিসার, ৬২৭০ জন সহকারী রেজিষ্ট্রেশন অফিসার, ৫৫,৬৮৪ জন সুপারভাইজার ও ২,১৬,৭২২ জন তথ্য সংগ্রহকারী নিয়োজিত থাকবেন।
জেলা নির্বাচন অফিসারগণ রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
