২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই একদিনের মধ্যেই প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানাবেন

ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিকদল বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া বলেছেন, সন্ত্রাস নির্মূলে যথাযথ পরিকল্পনা নির্ধারণে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী দুই একদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আমন্ত্রণ জানাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

মান্নান ভুইয়া সোমবার তার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বিএনপি’র যৌথ সভায় এ কথা বলেন।

তিনি বলেন, আমি আশা করছি সন্ত্রাস নির্মূলে যথাযথ পরিকল্পনা নির্ধারণে প্রধানমন্ত্রী সংলাপে বসার জন্যে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ পত্র পাঠাবেন।