২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন পত্র দাখিল

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে আট জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র রোববার জমা দিয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেনÑবর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হামিদ সরদার, আওয়ামী লীগ নেতা একেএম শহিদুজ্জামান তরফদার, আসালত ফকির, কোরবান আলী ফকির, জেলা বিএনপির সদস্য এবিএম রেজাউল করিম মতিন, পৌর বিএনপির সভাপতি আবদুল ওয়ারেস, বিএনপি নেতা রায়হানুল আলী ও নারচী ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা টিপু সুলতানের স্ত্রী রিক্তা বেগম।

সাধারণ কমিশনারের নয়টি পদে ৫২ জন ও মহিলাদের সংরক্ষিত তিনটি আসনে ১৪ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার মনোনয়ন পত্র বাছাই ও ১২ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে এলাকার হাটবাজার ও রেস্তোরাঁগুলো সরগরম হয়ে উঠেছে। পাশাপাশি প্রার্থীরা গণসংযোগও শুরু করে দিয়েছেন বেশ জোরেশোরেই।