সোমবার শহীদ সোহরাওয়ার্দীর ৪২তম মৃত্যুবার্ষিকী
সোমবার উপ মহাদেশের প্রখ্যাত রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪২তম মৃত্যুবার্ষিকী।
তাঁর মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এ উপলক্ষে বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমে¥দ তার বাণীতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃ¥তির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণতন্ত্রের ইতিহাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এক উজ্জ্বল অধ্যায়। অগণতান্ত্রিক ও সৈ¦রাচারী শক্তির বিরুদ্ধে আজীবন সংগ্রাম তাঁকে রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বাণীতে বলেন, উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, অবিস্মরণীয় এক ব্যক্তিত্ব। তাঁর দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা ও মেধা তাঁকে জনগণের মণিকোঠায় ঠাঁই দিয়েছে। গণতন্ত্র অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বাণীতে বলেন, যুক্তফ্রন্ট আন্দোলন ও বেঙ্গল প্যাক্টে স্বাক্ষরকারী এই নেতা ‘নিখিল পাকিস্তান আওয়ামী লীগ’ গঠন করে পাকিস্তানি শাসকগোষ্ঠীর আতঙ্ক হয়ে ওঠেন। আপোসহীন রাজনীতিবিদ হিসেবে সংসদীয় গণতন্ত্রের প্রতি তিনি ছিলেন আস্থাশীল।
