২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের পিটিশন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদের পিটিশন কমিটি গঠণের পর রোববার প্রথমবারের মতো বৈঠক করেছে। বৈঠকে সাতক্ষীরা পৌর এলাকার টিভি টাওয়ারের প্রাচীর সংলগ্ন দক্ষিণ দিকের একটি সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সাতক্ষীরা জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের একটি আবেদনের ভিত্তিতে বিষয়টি আলোচনায় আসে।

বৈঠকে সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি সাব-কমিটি কমিটি গঠণ করা হয়। ওই সাব কমিটিকে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত করে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাব কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কমিটির আগামী সভায় বিষয়টি নিষ্পত্তি করা হবে।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার।

কমিটির সদস্য এনামুল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, গাজী নজরুল ইসলাম, একেএম মোস্তাফিজুর রহমান, জহির উদ্দিন স্বপন, শহীদুল ইসলাম এবং কাজী আলাউদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়াও আবেদনকারীর পক্ষে সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, তথ্য সচিব ব্যারিস্টার হায়দার আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।