২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সাথে বিদায়ী অস্ট্রেলীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত অস্টেলিয়ার বিদায়ী হাইকমিশনার লরেইন বার্কার রোববার জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী ও শেখ হাসিনার সাথে তার ধানমণ্ডির বাসভবন সুধাসদনে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 03:28 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিদায়ী সাক্ষাৎকালে তারা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিদায়ী রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্যে শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এবং সাবেক রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন।