গাজীপুরে ৬ ডিসেম্বর ১৪ দলের সমাবেশ
আওয়ামী লীগসহ ১৪ দল ৬ ডিসেম্বর গাজীপুরে সমাবেশ করবে। এছাড়া ৪ ডিসেম্বর গাজীপুরে এলাকাবাসী আহূত হরতালে সমর্থন দিয়েছে ১৪ দল। ওইদিন পূর্বঘোষিত দেশব্যাপী শোক র্যালি হরতালের কারণে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে ১৪ দলের লিয়াজোঁ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গাজীপুর ও চট্টগ্রামে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি’র বাসভবনে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ’র শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
