২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে এসসিবিএ

আদালত প্রাঙ্গণে বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিক্ষোভ মিছিল সমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৪ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ৭ ডিসেম্বর মতবিনিময় সভা।

হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক এম ইনায়েতুর রহিম। একই সাথে হরতালের সময় পুলিশ সেসব হরতাল সমর্থককে গ্রেপ্তার করেছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান তারা।

এছাড়াও তারা আগামী সাতদিনের মধ্যে গাজীপুর, চট্টগ্রাম ও ঝালকাঠিতে বোমা হামলার শিকার প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

হরতালের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, আত্মঘাতী বোমা হামলাকারীদের মগজ ধোলাই করে দেওয়া হয়েছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে এসব জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে তারা সরকারের প্রতি পুরষ্কার ঘোষণার এবং এ ব্যাপারে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানান।

সম্মিলিত আইিনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি)’র আহবায়ক ব্যারিস্টার এম আমীর-উল- ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, অ্যাডভোকেট রহমত আলী এমপি, অ্যাডভোকেট এমএ মান্নান, অ্যাডভোকেট বশির আহমেদ ও অ্যাডভোকেট লায়েকুজ্জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।