২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারির শুরুতে আ.লীগের বিশেষ কাউন্সিল, নেতৃত্ব বদলাবে না

আগামী জানুয়ারির শুরুতেই আওয়ামী লীগের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে এ কাউন্সিলে দলের নেতৃত্বে কোনও পরিবর্তন আসছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

শুক্রবার অনৃুষ্ঠেয় আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি সভায় কাউন্সিলের তারিখ চূড়ান্ত করা হবে।

এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হানিফ প্রসঙ্গেও বিশেষ আলোচনা হবে শুক্রবারের সভায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বৃহস্পতিবার বিডিনিউজকে জানান, এ মুহূর্তে পূর্ণাঙ্গ কাউন্সিল করা সম্ভব হচ্ছে না। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই বিশেষ কাউন্সিল হবে। যেন আইনগত কোনও ‘গ্যাপ’ না থাকে। তিনি জানান, বিশেষ কাউন্সিলে নেতৃত্বের পরিবর্তন আনা হয় না।

এদিকে নিয়ম রক্ষার এ কাউন্সিলের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে দলের নেতা কর্মীরা আশা করছেন।

২০০২ সালের ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছরে কাউন্সিল অনুষ্ঠানের বিধান রয়েছে।