২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভা শুক্রবার

আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) সভা শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে। সংগঠনের সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ সভা সকাল ১০টায় শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বৃহস্পতিবার এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।