আলফ্রেড প্রেশার বাংলাদেশে প্যানালপিনার প্রতিনিধিদলের প্রধান নিযুক্ত
বিশ্বখ্যাত সাপ্লাই চেইন সলিউশন কোম্পানী প্যানালপিনা আলফ্রেড প্রেশারকে বাংলাদেশে কোম্পানির প্রতিনিধিদলের প্রধান (চীফ ডেলিগেট) হিসেবে নিযুক্ত করেছে।
সম্প্রতি কোম্পানির ‘‘মিটিং দ্য কাষ্টমার” অনুষ্ঠানে আলফ্রেড প্রেশারকে তার নতুন পদের জন্য স্বাগত জানান প্যানালপিনা দক্ষিণ এশিয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর ভল্কার স্যাশে এবং বাংলাদেশে প্যানালপিনার প্রতিনিধিত্বকারী কোম্পানি ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিঃ (আইটিএসএল) এর ম্যানেজিং ডিরেক্টর আনিস আহমেদ।
প্যানালপিনার ভাইস প্রেসিডেন্ট লোথার শুস্টার এবং হেড অফ আইটিএসএল মনোজ সেন গুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইটিএসএল - কে প্যানালপিনার দক্ষিণ এশীয় কার্যক্রমের খুবই শক্তিশালী একটি প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করে স্যাশে বলেন, বাংলাদেশ প্যানালপিনার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার এবং এখানে নতুন ব্যবসার এখনো প্রচুর সুযোগ রয়েছে। এখানে পুরনো গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি নতুন আরো ব্যবসার সুযোগ খুজে বের করাই হবে প্রধান বিবেচ্য বিষয় বলে তিনি জানান।
বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন বিশ্বে প্যানালপিনা কার্যক্রমের মধ্যে বাংলাদেশের কার্যক্রম অন্যতম। বাংলাদেশের প্রতিশ্র“তিশীল/ সম্ভাব্য রপ্তানি বৃদ্ধির সাথে আইটিএসএল - এর দক্ষতা এদেশে তাদের কার্যক্রম বজায় রাখতে উদ্বুদ্ধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এমজিএইচ গ্র“পের গ্র“প ম্যানেজিং ডিরেক্টর আনিস আহমেদ আইটিএসএল প্যানালপিনা কার্যক্রমের সাফল্যের জন্য গ্রাহকদের ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে প্যানালপিনার কার্যক্রমের জন্য প্যানালপিনা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।
বিশ্বের প্রধান পাঁচটি ফ্রেইট ফরওয়ার্ডিং এবং সাপ্লাই চেইন সলিউশন কোম্পানির অন্যতম প্যানালপিনা ১৯৯৪ সাল থেকে এমজিএইচ গ্র“পের অঙ্গপ্রতিষ্ঠান আইটিএসএল মাধ্যমে বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনা করে আসছে।
