জানুয়ারিতে নতুন কমিটি করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ) জানুয়ারিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার সুুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে উপস্থিত জেলা পর্যায়ের আইনজীবীরা ফোরামের নতুন কমিটি গঠনের দাবি জানালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করেন যে, জানুয়ারিতে জাতীয়তাবাদী আইনজীবীদের নিয়ে কাউন্সিল করা হবে এবং এর মাধ্যমে বিজেএএফ’র নতুন কমিটি গঠন করা হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট টিএইচ খানের নেতৃত্বাধীন অংশ এ বৈঠকের আয়োজন করে।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অপর গ্র“পটি বর্তমান কমিটি অবৈধ বলে দাবি করে আসছে। তাদের বক্তব্য, অ্যাডভোকেট টিএইচ খানকে প্রেসিডেন্ট ও ব্যারিস্টার আমিুনুল হককে সাধারণ সম্পাদক করে বিজেএএফ’র বর্তমান কমিটি গঠন করা হয় ১৯৯১ সালে, যার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।
ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন গ্র“পটি চলতি বছরের ৩ আগস্ট এ কমিটি ভেঙ্গে দেয়।
পাল্টা পদক্ষেপ হিসেবে ওই দিনই অ্যাডভোকেট টিএইচ খানের নেতৃত্বাধীন গ্র“পটি ফোরামের নীতিমালা লংঘনের দায়ে ব্যারিস্টার নাজমুল হুদা ও অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে কমিটি থেকে বহিস্কার করে।
নাজমুল হুদা ও জয়নুল আবেদিনের গ্র“পটি শুক্রবার একই স্থানে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে এবং এ উপলক্ষে তারা আমন্ত্রণ কার্ডও তৈরি করে। তবে পরে তাদের কর্মসূচি পরিবর্তন করে ১ ডিসেম্বরে নেয়া হয়েছে।
ব্যারিস্টার নাজমুল হুদা ও অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম উল্লেখ না করে অ্যাডভোকেট টিএইচ খান বলেন, নীতিমালা লংঘনের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহি®কৃত দুইজন আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবীদের ভুল পথে পরিচালিত করছেন।
তিনি বলেন, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নাম ব্যবহার করছে। বিজেএএফ’র ব্যানারে অশুভ উদ্দেশ্যে তারা এই স্থানে ঈদ পুনর্মিলনীর নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এ ধরনের কর্মকাণ্ডের জন্যে তাদের লজ্জা থাকা উচিত। তাদের ব্যাপারে আইনজীবীদের সতর্ক থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি বলেন, দেশের ভিতরে বাইরে সর্বত্রই ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, এ পরিস্থিতিতে আমরা যদি সরকারকে সঠিকভাবে সহায়তা করতে না পারি তাহলে দেশ গভীর সংকটে পড়বে। বিচার বিভাগের পাশাপাশি দেশকে রক্ষা করতে হলে আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে।
বিজেএএফ থেকে যেহেতু ব্যারিস্টার নামজুল হুদা ও অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের নাম ভুলে যাওয়ার জন্যে তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে দ্বিতীয়বারের মতো সার্কের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানানো হয়। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সার্ক অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে সার্ক সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে সম্প্রতি দুজন সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে হত্যাকাণ্ডের এবং বিরোধী দল সমর্থক আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির নিন্দা জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান খান এমপি, অ্যাডভোকেট খালেদা পান্না এমপি, অ্যাডভোকেট একে মুুজিবুর রহমান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট গোলাম আরশেদ, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট বদরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ বৈঠকে বক্তব্য রাখেন।
