২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে নেমে দল থেকে বহিষ্কৃত হওয়ায় দু:খবোধ নেই: আবু হেনা

বিএনপি থেকে বহি®কৃত রাজশাহী - ৩ (বাগমারা - মোহনপুর) আসনের সাংসদ আবু হেনা বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে নামার অপরাধে দল থেকে বহি®কৃৃত হওয়ায় তার কোনো দু:খবোধ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বহিষ্কারের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজকে বলেন, সন্ত্রাসী ও তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদের বিরুদ্ধে তিনি তার সত্য প্রকাশের ধারা অব্যাহত রাখবেন।

আবু হেনা বলেন, খালেদা জিয়া দলের স্ট্যান্ডিং কমিটি বা কোনো ফোরামে আলোচনা না করেই স্বৈরাচারি পন্থায় আমাকে দল থেকে বহিষ্কার করেছেন। এ থেকে প্রমাণিত হয় বিএনপিতে কোনো গণতন্ত্র নেই।

তিনি বলেন, এতো দিন আমি বিএনপি ও সরকারের একাংশকে জঙ্গীবাদ উত্থানের জন্য দায়ী করেছি। আমার বহিষ্কারের মধ্য দিয়ে প্রমাণিত হলো পুরো সরকারই জড়িত।

তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য পেশাজীবী, ব্যবসায়ী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

আবু হেনা বলেন, কেবল দেশীয় নয়, পুরো বিশ্বের সন্ত্রাস বিরোধী শক্তির কাছে আমার আবেদন বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করুন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জীবন এখন মারাত্মক হুমকির মুখে। কিন্তু আমি ভয় পাই না। এটা দেশকে বাসযোগ্য করার লড়াই। এতে সন্ত্রাসীদের প্রতিহত করতে ব্যর্থ হলে পুরো দেশই বিপন্ন হয়ে যাবে।