স্বাধীনতার পর প্রথমবারের মত স্পিকারের আসনে জামায়াত সাংসদ
বাংলাদেশের স্বাধীনতার পর বৃহস্পতিবার প্রথমবারের মত কোনও জামায়াতে ইসলামীর সাংসদ জাতীয় সংসদে স্পিকারের আসনে বসলেন।
সভাপতিমণ্ডলির সদস্য হিসেবে তৃতীয় অবস্থানে অবস্থানকারী জামায়াতে ইসলামীর সাংসদ শাহ রুহুল কুদ্দুস বৃহস্পতিবার মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে স্পিকারের আসনে বসেন।
সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বর্তমানে দেশের বাইরে থাকায় স্পিকার জমিরউদ্দিন সরকার সভাপতিমণ্ডলী সদস্যদের মধ্য থেকে ক্রমিক অনুযায়ী সভাপতিত্ব করার আহ্বান জানান।
