সাংবাদিক তপনকে নির্যাতনের অভিযোগ সাজানো নাটক: গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির সংসদে মঙ্গলবার বলেছেন, সাংবাদিক তপন বিশ্বাসকে নির্যাতনের অভিযোগ একটি সাজানো নাটক। সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এটা করা হয়েছে।
তিনি দৈনিক জনকণ্ঠকে ‘ইতরকণ্ঠ’ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধেও বিষোদগার করেন।
জাতীয় সংসদে ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তাকে নিয়ে যে সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা একটি সাজানো নাটক। তিনি আমার অফিসে গেলে অন্য সাংবাদিকদের সাথে তাকেও আপ্যায়ন করে বিদায় করা হয়।
