২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শ্রমিক ইউনিয়ন সম্পাদক গ্রেপ্তার, উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান

দিনাজপুরে শ্রমিক ইউনিয়নের আজীবন সাধারণ স¤পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সেক্রেটারি মজিবর রহমান র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর শ্রমিকরা উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্যে পরিবহণ ধর্মঘট আহবান করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

গ্রেপ্তারকৃত নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত সোমবার ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিরোধী দলীয় নেতারা দাবি করেছেন, সরকার আগামী ২২ নভেম্বর ঢাকায় ১৪ দলের মহাসমাবেশ বানচাল করার উদ্দেশ্যে এ গ্রেপ্তার ও ধর্মঘটের উস্কানি দিয়েছে।

গত রোববার রাত ৭টায় বগুড়ার চারমাথায় হোটেল সেঞ্চুরি মোটেলে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সভায় ধর্মঘট ওই আহবানের সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু এবং সাংগঠনিক স¤পাদক আবদুল হামিদ মিটুল। এসময় উত্তরাঞ্চলের অন্য ১৫ জেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক স¤পাদকরা উপস্থিত ছিলেন। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু জানান, মজিবরকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে না। তিনি আরও জানান, সারা দেশে ধর্মঘট আহবান করতে ঢাকায় বৈঠক বসেছে।

এদিকে ১৪ দল নেতা, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মজিবর রহমান মজনু মন্তব্য করেন, মহাসমাবেশে যোগ দিতে উত্তরাঞ্চলের লাখ লাখ নেতাকর্মীর ঢাকায় যাওয়ার পথে বাধা সৃষ্টির উদ্দেশ্যেই সরকার এ ধর্মঘট আহবান করিয়েছে।