২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রধানমন্ত্রীকে দুষলেন এসসিবিএ

জঙ্গিদের ব্যাপারে জেনেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় রোববার খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম এক যৌথ বিবৃতিতে উগ্রবাদী, জঙ্গি ও মৌলবাদী সন্ত্রাসীদের সাথে যেসব মন্ত্রী, সাংসদ ও ক্ষমতাসীন জোটের নেতাদের যোগসাজশ রয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।

বিৃবতিতে বলা হয়, সম্প্রতি মিডিয়ার কাছে বিএনপি সাংসদ আবু হেনার দেওয়া বক্তব্যে এটি স্পষ্ট যে, বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়ই জঙ্গি ও মৌলবাদী সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে।

বিবৃতিতে এসসিবিএ আইন অনুযায়ী দায়িত্ব পালন করার জন্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায়।