১৪ দলের মহাসমাবেশ ঘিরে রাজধানীতে নিছিদ্র নিরাপত্তা : বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৪ দলের মহাসমাবেশ সামনে রেখে সরকার রাজধানীতে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
সদ্য সমাপ্ত সার্ক সম্মেলনের নিরাপত্তা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বিরোধী দলের শন্তিপূর্ণ সমাবেশ নিশ্চিত করতে সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, সরকার যে কোনও ধরণের অনিয়ম ও স্যাবোটাজ প্রতিরোধে এবং জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এ সময় অন্যান্যের মধ্যে র্যাবের ডিজি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান ১৪ দলের মহাসমাবেশকালে নগরীর মানুষজনের জন্য ক্ষতিকর হবে বিধায় লাঠি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
