রোববার সারাদেশে মানব বন্ধন কর্মসূচি পালন করবে সম্মিলিত আইনজীবি পরিষদ
সম্মিলিত আইনজীবি পরিষদ গত ১৪ নভেম্বর ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারকের নিহতের ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে সারাদেশে মানব বন্ধন কর্মসূচি পালন করবে।
সম্মিলিত আইনজীবি পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরি বিডিনিউজকে বলেন, সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় মৌলবাদী সন্ত্রাসীরা আজ দেশের সংবিধান এবং বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জিম্মি হয়ে পড়ছে দেশের সাধারণ মানুষ।
এর প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে তিনি আইনজীবিসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
