সংসদে যোগ দিয়ে সংস্কার প্রস্তাব তুলে ধরুন, আমরা বিবেচনা করবো: আ. লীগকে মান্নান ভুঁইয়া
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া শুক্রবার প্রধান বিরোধীদল আওয়ামী লীগকে আগামী সংসদ অধিবেশনে যোগদান এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে তাদের প্রস্তাব তুলে ধরার জন্য অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, সংসদে যোগ দিন এবং আপনাদের প্রস্তাব পেশ করুন...আমারা আপনাদের প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করবো...আপনাদের প্রস্তাব দেশের মানুষে জানার অধিকার রয়েছে।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওয়াপদা মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোাচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
জাতীয় সংসদের ১৯তম অধিবেশ রোববার থেকে শুরু হবে এবং আওয়ামী লীগ এ অধিবেশনেও যোগ দিচ্ছে না।
আগামী সাধারণ নির্বাচনের আর ১১ মাস বাকি রয়েছে উল্লেখ করে মান্নান ভূঁইয়া বলেন, রাস্তার আন্দোলন বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন.. যদি জনগণের জন্য আপনারা কিছু করেন তবে তারা আপনাদের ক্ষমতায় যাবার জন্য ভোট দিবে।
আওয়ামী লীগ রাজধানীতে ২২ নভেম্বর মহাসমাবেশ অনুষ্ঠানের ডাক দিয়েছে।
