২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. কামাল

গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যমঞ্চের নেতা ড. কামাল হোসেন দেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

ড. কামাল বলেন, আমরা যদি সম্মিলিত ও সচেতন হই এবং আমাদের অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগাই তাহলে এ অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব।

মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নানা ব্যাধি আজ দেশ ও জাতিকে গ্রাস করছে। আমাদের এজন্যে অন্তনির্হিত শক্তিকে কাজে লাগাতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব:) সিআর দত্ত, চিত্তরঞ্জন মজুমদার, অধ্যাপক কাজী নুরুল ইসলাম, ড. নিম জন্দ্র ভৌমিক প্রমুখ।