খুলনা যুবলীগ সভাপতি জামালকে কারাগারে প্রেরণ
খুলনা জেলা যুবলীগ সভাপতিকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে র্যাব সদস্যরা তার দুই সহযোগীকে ক্রসফায়ারে হত্যা করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের সদস্যরা মঙ্গলবার একটি এম-১৬ রাইফেল বিক্রির সময় যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল, প্রচার সম্পাদক বাবুল মজুমদার এবং এনামুল হক বাবুকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি এম-১৬ রাইফেলও উদ্ধার করা হয়।
পরে বাবুল মজুমদার ও এনামুল হক বাবুকে ক্রসফায়ারে হত্যা করে র্যাব।
যুবলীগ সভাপতি জামালকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বাবুল মজুমদারকে হত্যার প্রতিবাদ এবং জামালের মুক্তির দাবিতে জেলা যুবলীগ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
