ঝালকাঠিতে বিচারক হত্যার প্রতিবাদে অর্ধ দিবস হরতাল পালিত
বোমা হামলায় দু’জন বিচারক হত্যার প্রতিবাদে বুধবার ঝালকাঠিতে আওয়ামী লীগের ডাকা অর্ধ দিবস হরতাল স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতালের সময় শহরের দোকানপাট বন্ধ ছিল। যান বাহন চলাচল করেনি। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে। শহরের মোড়ে মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী আইনজীবী পরিষদও শহরে বিক্ষোভ মিছিল বের বরে।
