২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জজ হত্যার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে ১৪ দলের বিক্ষোভ

ঝালকাঠিতে বোমা হামলা করে জেলা আদালতের দু’জন সিনিয়র সহকারী জজ হত্যার প্রতিবাদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার ১৪ দলের এক সভা থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এ কর্মসূচি ঘোষণা করেন।

এসময় ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জজ হত্যা ঘটনার প্রতিবাদে আওয়ামী যুবলীগ সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দিয়েছে।