খালেদা-মনমোহন দ্বিপাক্ষিক বৈঠক, বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার বিকেলে সার্ক সম্মেলনে যোগ দিতে আসা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।
সার্ক নেতাদের ঢাকার আবাসন হোটেল শেরাটনে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই নেতার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এ সময় দুই প্রধানমন্ত্রী দেশ দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও আলোচনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জানান, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক উন্নয়নে আগ্রহী। ভারত সরকার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে।
