২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সার্কের নতুন চেয়ারপার্সন

বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

শনিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ত্রয়োদশ সার্ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিদায়ী চেয়ারপার্সন শওকত আজিজের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

রীতি অনুযায়ী স্বাগতিক দেশের সরকার প্রধান সার্কের চেয়ারপার্সন নির্বাচিত হন। নতুন চেয়ারপার্সন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী পরবর্তী সম্মেলন পর্যন্ত সার্ক চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব গ্রহণের পর খালেদা জিয়া সার্কের প্রথম চেয়ারপার্সন হুসেইন মুহাম্মদ এরশাদ এবং সর্বশেষ সম্মেলন আয়োজনে সার্কের বর্তমান মহাসচিব লিংপো চানকিয়াব দর্জি ও সাবেক মহাসচিব কামার এ রহিমের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।