সার্ক নেতৃবৃন্দ একযোগে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন
আসন্ন সার্ক সম্মেলনে সদস্য দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন রোববার একযোগে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা থেকে নেতৃবৃন্দ বঙ্গভবনে যাবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে ২০ মিনিট সময় কাটাবেন।
এর পর সন্ধ্যায় ত্রয়োদশ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তারা যোগ দিবেন।
